ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুর-২ আসনে ভোট স্থগিতের আবেদন দিয়েছেন জামায়াত প্রার্থী

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুর-২ আসনে প্রকাশ্যে জালভোট দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান।

তিনি বলেন, শরীয়তপুর-২ আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল। তিনি আমার হোয়াটসঅ্যাপে এ সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। তার দাবি বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে। তবে আমি আমার প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়েছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি তার আবেদনের প্রেক্ষিতে একটি লিখিত প্রতিবেদন রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছি।

বিষয়টি নিয়ে জামায়াত প্রার্থী মাহমুদ হাসান বকাউল বলেন, সকাল থেকে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে তাই প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।

বিধান মজুমদার অনি/আরএইচ/এমএন