নাটোর ২
বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জয়লাভ
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারি ফলাফলে বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন এক লাখ নয় হাজার ৪৮৫ ভোট। নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ই্নুস আলী পেয়েছেন ৯৩ হাজার ৭৬৫ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং অফিসার আরিফ আদনান বিষয়টি নিশ্চিত করেন।
এ আসনে মোট ভোটার চার লাখ ছয় হাজার ৮৮৬ জন। হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে এক লাখ ৫৪ হাজার ৬৯৬ টি। না ভোট পড়েছে ৪১ হাজার ৪৯৪টি।
ভোটের ফলাফল ঘোষণার পর রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান এবং নাটোরবাসীকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সকলের দোয়া নিয়ে আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করব। নাটোরের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠাসহ উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করব।
আরকেআর/এমআইএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ২ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ৪ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৫ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার