ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:১২ এএম, ০৪ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার গোবিন্দাসী বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোবিন্দাসী বাজারে ‘তায়েফ এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানে সরকারি অনুমোদনহীনভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

অন্যদিকে, একই এলাকার আরেকটি দোকানে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত করে রাখায় ওই ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অবৈধভাবে মজুত ডিজেল সরকারি মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআই এর সহকারী পরিচালক রাফিউর রহমান খান প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম