ঢাকা-২০
তমিজের ধানের শীষে ধরাশায়ী শাপলা কলি
বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত
ঢাকা ২০ (ধামরাই) আসনে বিএনপি প্রার্থী মো. তমিজ উদ্দিন বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে এক লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিঃ নাবিলা তাসনিদ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। এক লাখ চার হাজার ৮৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তমিজ উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
এ আসনে সর্বমোট ভোট পড়েছে দুই লাখ ৩৫ হাজার ৭২৩টি। এর মধ্যে ছয় হাজার ১১৭টি বাতিল। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩.৫৫ শতাংশ। আসনটিতে হ্যাঁ ভোটের সংখ্যা এক লাখ ৫৮ হাজার ৪১২টি এবং না ভোটের সংখ্যা ৫০ হাজার ১১৪টি।
এমএআরএন/এমআইএইচ