ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর-১

বিএনপির মনজুরুলের কাছে ধরাশায়ী জামায়াতের মতিউর

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:৪০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসেন বিএনপির প্রার্থী মো. মনজুরুল ইসলাম বিজয়ী হয়েছেন। ৬২ হাজার ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। দুই উপজেলায় মনজুরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কাহারোল উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীম ও বীরগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুমা খাতুন রাত ১২টায় উপজেলা হল রুমে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মো. মনজুরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।

এএমএইচএম/এমআইএইচ