গাইবান্ধা-৫ আসনে জামায়াত নেতা আব্দুল ওয়ারেজ বেসরকারিভাবে নির্বাচিত
ছবি: জাগো নিউজ
গাইবান্ধা-৫ (ফুলছড়ি- সাঘাটা) আসনে জামায়াত নেতা আব্দুল ওয়ারেজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৮৭ হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকে ৭২ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।
আজ বৃহস্পতিবার রাত একটার দিকে বিষয়টি যৌথভাবে নিশ্চিত করছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর ও সাঘাটা উপজেলা মো. আশরাফুল কবীর সহকারি রিটানিং কর্মকর্তা। এর আগে সকাল সাড়ে সাতটায় একযোগে দুই উপজেলার ১৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এছাড়া আসনটিতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ভোট পান তিন হাজার ৩৭৫টি। জাতীয় পার্টি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম শহীদ রঞ্জু মোটর সাইকেল প্রতীকে আট হাজার ৫৯২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজিজুল ইসলাম হাতপাখা প্রতীকে দুই হাজার ১৯০ ভোট, বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী রাহেদা খাতুন কাঁচি প্রতীকে ২৪৬ ভোট, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি শ্রী নিরমল কাস্তে প্রতীক ৪৬১ ,স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ঘোড়া প্রতীকে ৪৯৯, স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ হাঁস প্রতীকে ৩৭ হাজার ২৩৫ ভোট পেয়েছেন।
আনোয়ার আল শামীম/কেএসকে