গাইবান্ধা-৩ আসনে জামায়াতের লেবু বিজয়ী
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।
তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ডা. মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭০০ ভোট। ফলে ২১ হাজার ৮৫২ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন লেবু।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে এটিএম আওলাদ হোসাইন পলাশ পেয়েছেন ২ হাজার ৮১৬ ভোট এবং ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি পেয়েছেন ২ হাজার ০০৯ ভোট।
আনোয়ার আল শামীম/কেএসকে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেফতার ৩
- ২ প্রেস ক্লাবের সদস্য ছাড়া আর কেউ সাংবাদিক দাবি করতে পারে না
- ৩ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ৪ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৫ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা