তারেক রহমানের বিজয় উপলক্ষে বগুড়ায় মসজিদে দোয়া
বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জয় এবং খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোনাজাতে তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া শেষে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও তারেক রহমানের নির্বাচনি এলাকার সমন্বয়ক রেজাউল করিম বাদশা বলেন, ‘আমাদের বগুড়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন। ২০০১ থেকে ২০০৬ সালে বগুড়ায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার হাত ধরেই হয়েছে। তার অন্তরে বগুড়ার জন্য যে ভালোবাসা রয়েছে, তা আপনারা বারবার প্রমাণ পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান এই জেলার সন্তান হিসেবে বগুড়ার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সব সময় সচেষ্ট ছিলেন। আগামীর স্মার্ট ও উন্নত বাংলাদেশে বগুড়া যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সেটিই এখন তাদের প্রধান প্রত্যাশা।’
বগুড়া-৬ আসনে তারেক রহমান দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারেক রহমান ছাড়াও বগুড়ার অন্যান্য ছয়টি আসনেও ধানের শীষের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
এলবি/এসআর/এমএন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর, কারচুপির অভিযোগ
- ২ রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে: এ্যানি
- ৩ নির্বাচিত হয়ে নিজ গ্রামের মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন আমির হামজা
- ৪ পাবনার ছয় আসনের ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপির জয়
- ৫ বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ছুটে গেলেন আসাদুজ্জামান