পাবনার ছয় আসনের ৩টিতে জামায়াত, ২টিতে বিএনপির জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, সবকটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে তিনটি আসনে জামায়াতে ইসলামী এবং বাকি দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য কেএম সেলিম রেজা হাবিব। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হেসাব উদ্দিন পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট।
পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামীর আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
পাবনা-৪ আসনে জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।
এছাড়া পাবনা-৫ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইকবাল হুসাইন পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট।
সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, এবার পাবনার আসনগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ধানের শীষের জোয়ারে জয় নিশ্চিত করেন ২০ দলীয় জোটের প্রার্থীরা।
আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার পাঁচ আসনের চারটিতে জামায়াত, একটিতে বিএনপির জয়
- ২ জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
- ৩ নির্বাচনের পরের দিনই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা
- ৪ আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর, কারচুপির অভিযোগ
- ৫ রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে: এ্যানি