মুন্সিগঞ্জের তিন আসনেই বিএনপি প্রার্থীদের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট।
মুন্সিগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মাজেদুল ইসলাম (শাপলা কলি) পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট।
এছাড়া মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান। তবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিনের (ফুটবল) সঙ্গে, তিনি পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থিত নূর হোসাইন নূরানী (রিকশা) ৫৪ হাজার ৪৫৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
শুভ ঘোষ/কেএইচকে