ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় দুই গ্রামবাসীর দ্বন্দ্বে বাড়িঘরে হামলা

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মাগুরা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মঘি মধ্যপাড়ায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

মাগুরায় দুই গ্রামবাসীর দ্বন্দ্বে বাড়িঘরে হামলা

স্থানীয়রা জানান, মঘি মধ্যপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মধ্যপাড়ায় ১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলাকারীরা পালিয়ে যায়।

মাগুরায় দুই গ্রামবাসীর দ্বন্দ্বে বাড়িঘরে হামলা

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, গ্রাম্য দলাদলির কারণে কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এমএন