ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গণভোট

সিরাজগঞ্জে ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট জয়ী

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ৬৯ দশমিক ৬৬ শতাংশ ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। বাকি ৩০ দশমিক ৩৪ শতাংশ ভোটার দিয়েছন ‘না’ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে জেলার ছয়টি আসনেই ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে জেলার ছয়টি আসনে ১৫ লাখ ৬৩ হাজার ২ জন ভোটার অংশ নেন। এর মধ্যে ১০ লাখ ৮৮ হাজার ৮৩৫ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। যা মোট ভোটের ৬৯ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে গণভোটে ‘না’ ভোট দিয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৬৭ জন। যার ভোটের ৩০ দশমিক ৩৪ শতাংশ।

ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়-সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের আংশিক) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৩৯টি, আর ‘না’ পড়েছে ৬৬ হাজার ৮৫টি।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১২ হাজার ৯৫টি, আর ‘না’ ভোট পড়েছে ৮৬ হাজার ৫৭৯টি।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৮০ হাজার ৮৯৪টি, আর ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ৮৫৮টি।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৩৭৯টি ও ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ৩০৯টি।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১৩০টি, আর ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৪২৭টি।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৩৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ৯০৯টি।

এদিকে জেলার ছয়টি সংসদীয় আসনের ৫টি বিএনপি ও ১টি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রত্যেক আসনেই একাধিক দলের প্রার্থীরা অংশ নেন।

এম এ মালেক/এমআইএইচএস