ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস
ঢাকা ও চট্টগ্রামে কর্মরত গলাচিপা-দশমিনার ভোটারদের কর্মস্থলে নির্বিঘ্নে ফেরার সুবিধার্থে বিনামূল্যে লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে এ ফ্রি লঞ্চ সার্ভিস দেওয়া হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ‘রয়েল ক্রুজ–২’ নামের লঞ্চটি রোববার বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করবে। লঞ্চটি চরশিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাশবাড়িয়া ঘাট হয়ে চাঁদপুর অতিক্রম করে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
নির্বাচন শেষে বাড়ি ফেরা ভোটারদের অনেকে পুনরায় কর্মস্থলে ফিরতে ভোগান্তির মুখে পড়েন। বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে নুরুল হক নুর বলেন, গলাচিপা-দশমিনার মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকে এ উদ্যোগ। ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ভোটার ভাই-বোনেরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন, সেটি আমাদের মূল লক্ষ্য। আগামীতেও মানুষের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
মাহমুদ হাসান রায়হান/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬