মৌলভীবাজার-৪
বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার-ফেস্টুন অপসারণ মুজিবুর রহমান চৌধুরী।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরতলির লালবাগ এলাকায় ব্যানার খুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মৌলভীবাজার।
নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের এলাকা একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। নির্বাচনের আগে আমরা যেসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলাম, সেগুলো এখন সরিয়ে ফেলা আমাদের দায়িত্ব। তাই আমি নিজ হাতে অপসারণ কার্যক্রম শুরু করেছি।
তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার সব ব্যানার, বিলবোর্ড ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলুন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
তিনি আরও বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে একটি দৃষ্টিনন্দন এবং পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা। এখানে আগত পর্যটকরা যেন বলতে পারেন, বাংলাদেশ সত্যিই সুন্দর। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। সবাই মিলে কাজ করলে এই এলাকা আরও সুন্দর হয়ে উঠবে।
এম ইসলাম/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ২ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৩ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৪ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০