ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচিত হয়ে ফুল নিয়ে বিএনপি প্রার্থীর বাসায় গেলেন মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পর বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসায় যান তিনি।

এসময় সাঈদী বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থা, পানির সমস্যা সমাধানসহ এলাকার উন্নয়নে যাবতীয় কাজ বিএনপি থেকে নির্বাচন করা বিজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে সার্বিক ভূমিকা রাখবেন।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম/এমএন/এএসএম