ব্যারিস্টার ফুয়াদ
নির্বাচনের দিন বাবুগঞ্জ-মুলাদির চিত্র ছিল চর দখলের মতো
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ
নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)।
তিনি বলেন, বাবুগঞ্জ-মুলাদিতে নির্বাচনের নামে চর দখল হয়েছে। কোথাও ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, অস্ত্রের মহড়া দিয়ে ভোটারদের বের করে দেওয়া হয়েছে, বিএনপি নেতাকর্মীরা নিজেদের ইচ্ছামতো ছিল মেরেছেন। বেশিরভাগ কেন্দ্রের বুথে গোপন জায়গা ছিল না। নির্বাচনের দিন বাবুগঞ্জ-মুলাদির চিত্র ছিল চর দখলের মতো।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।
১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের মাথায় বন্দুক ধরে জালিয়াতি করে ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রাণহানির ভয়ে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার কেন্দ্র ছেড়ে দিয়েছেন। এই সুযোগে তারা ভোট চুরি করেছেন।’
তিনি বলেন, নির্বাচনের দিন ও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা চরম আকার ধারণ করেছে। আমাদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলা এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে গেছে বলেও মন্তব্য করেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, ‘যারা কেন্দ্র দখল করেছেন, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন, তাদের তালিকা প্রশাসনের কাছে দিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। প্রশাসন সরাসরি বিএনপির পক্ষ অবলম্বন করে ভোট জালিয়াতির সুযোগ করে দিয়েছে।’
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ভোটকেন্দ্র ১২৬টি। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন (বিএনপি) পেয়েছেন ৮০ হাজার ৯৩০ ভোট। ঈগল প্রতীক নিয়ে ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ১৮ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন।
শাওন খান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুর্গাপুরে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত
- ২ গাজীপুরে ভাড়া বাসায় ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ
- ৩ তারেক রহমানের হস্তক্ষেপ চাইলেন জামায়াতের নবানির্বাচিত এমপি
- ৪ লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেফতার
- ৫ হাতিয়ায় বিএনপির সম্মানহানিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা