ভোটকেন্দ্রে জন্ম
সেই শিশুর নাম রাখা হলো ‘খালেদা’, উপহার নিয়ে হাজির ডিসি
উপহারসামগ্রী নিয়ে শিশুটির বাড়িতে ছুটে যান জেলা প্রশাসক
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া কন্যা শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’। সদ্যোজাত এ সন্তানের নাম রেখেছেন তার বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রির্টানিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রসূতি মা আম্বিয়া খাতুন ও নবজাতক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় আম্বিয়া খাতুনের হাতে একটি বাঁধাই করা জন্মসনদ ও সদ্যোজাত শিশুর যত্নের প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। ওই জন্মসনদে শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা’।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। এ ঘটনায় ‘সিরাজগঞ্জে কেন্দ্রে সন্তান প্রসব করলেন নারী’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ।
সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের নজরে আসে। পরে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসককে ওই শিশুর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তার কর্মকর্তাদের নিয়ে প্রসূতি মা ও শিশুটির খোঁজখবর নেন ও উপহার সামগ্রী তুলে দেন।
এম এ মালেক/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ২ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ৪ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৫ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার