কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বহিষ্কৃতকৃতরা হলেন- কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. হানিফ কবিরাজ।
স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়।
এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগর কবুর হাট এলাকায় ৫ আগস্ট পরবর্তী সময় থেকে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে রয়েছে যুবদল কর্মী হানিফের বিরুদ্ধে।
এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী হানিফের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আল-মামুন সাগর/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ২ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ৪ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৫ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার