পিরোজপুর
হামলায় গুরুতর আহত বিএনপি নেতাকে নেওয়া হলো ঢাকায়
উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নেওয়া হয়
পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুরে-১ আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনা থেকে তাকে রাজধানীতে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) ও শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু (৪৫)।
আহত স্বজনদের ভাষ্য, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ৮-১০টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে নাসিরের দুই পা, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং নিপুর মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
আহত নাসিরের ভাগিনা মো. মারুফ হোসেন জানান, খুলনার হাসপাতাল থেকে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
তরিকুল ইসলাম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ২ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ৪ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৫ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার