ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মিছিল

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায়ীসহ সেবনকারীদের বিরুদ্ধে বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির ব্যানারে খাসের হাট বাজারে এ আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলের ব্যানারে ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে, মাদক একটি অভিশাপ, মাদককে না বলুন’ এসব স্লোগান দেখা গেছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে সন্ত্রাস, মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ।

সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিএনপি নেতা ফারুক কবিরাজ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু আপনারা যদি চুপচাপ বসে থাকেন, তাদের ব্যাপারে খোঁজ খবর না দিয়ে আমাদেরকে দোষারোপ করা মানে আমাদের প্রতি সুবিচার করা হবে না। সহযোগিতা না করে দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাদের বিরুদ্ধে সমালোচনা করবেন না।

এসময় উপস্থিত ছিলেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন ছৈয়াল, বিএনপি নেতা এবাদুল্লাহ গাজী, উত্তর চরবংশী ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌকিদার, সাধারণ সম্পাদক সোয়েব হাসান মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলী মুতাইত প্রমুখ।

কাজল কায়েস/এফএ/জেআইএম