চৌদ্দগ্রামে চুরির হিড়িক, দিশাহারা বাসিন্দারা
কুমিল্লার চৌদ্দগ্রামে উদ্বেগজনক হারে বেড়েছে চুরি। এক রাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থানার তিনশ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে।
ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের কারণে উপজেলাজুড়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজারের ইসলামী ব্যাংকের বিপরীতে মালেক মোটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে মালিকরা বাড়িতে যান। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র লাকসাম রোড এলাকায় অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি ফ্যান, চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাইক্রোস্ট্যান্ডে মালেক মোটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল, মাহমুদ সাইদ স্টোরের অন্তত ৩৫ হাজার ৮০০ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি হয়ে গেছে। চোরচক্র দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
মালেক মোটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, দোকানের পেছনের টিন কেটে চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। উপজেলায় চোরের উৎপাত কমাতে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাওসার হোসেন বলেন, একাধিক চুরির খবর শুনেছি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করছে জেসি অ্যাগ্রো ফার্ম
- ২ সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধ, অবশেষে ৩০ ঘণ্টা পর বাবার দাফন
- ৩ অ্যাম্বুলেন্স থেকে শিশু রোগী নামিয়ে দিলেন স্বাস্থ্য কর্মকর্তা
- ৪ দোকান বরাদ্দের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৫ বনদস্যু আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না জেলেরা, উপার্জন বন্ধে দিশাহারা