ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের মাছবাজার, মুরগি বাজার ও হলুদপট্টি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী।

অভিযানকালে ফুটপাত দখল করে মাছ ও মুরগি বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। মাছ ব্যবসায়ী সুজন (৩৬) ও রুহুলকে (৩৫) ৫ হাজার টাকা করে, শীতলকে (২৫) ৫ হাজার টাকা এবং রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুরগি ব্যবসায়ী ইমনকে (২৮) ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী বলেন, রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ফুটপাত দখল, অতিরিক্ত মূল্য আদায় ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম