রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’ এ মেলার আয়োজন করে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়।
আয়োজকরা জানান, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণেই এ আয়োজন। এমন দিনে ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই আমাদের উদ্দেশ্য। দুই দিনব্যাপী আমরা বই, কবিতা ও আড্ডার মাধ্যমে এটিকে উদযাপন করতে চাই। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
বইমেলার উদ্বোধন কালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’ এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালের ইফতারে মিলছে ৫ টাকার চপ থেকে ২০০০ টাকার খাসির রেজালা
- ২ কৃষি উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে
- ৩ গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে
- ৪ ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
- ৫ বোরকা পরে ক্রেতার সাজে বাজারে ম্যাজিস্ট্রেট, বেশি দাম রাখায় জরিমানা