ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের ভেতর থেকে নুরমা খাতুন (১৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরমা খাতুন ওই এলাকার কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকাল থেকে এই তরুণী নিখোঁজ ছিল। পরিবার লোকজন খোঁজাখুঁজি এক পর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আনোয়ার আল শামীম/এএইচ/এমএস