ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় গৃহবধূকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১১ জুলাই ২০১৬

পূর্বশক্রতার জের ধরে যশোরের শার্শায় এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ ডালিম খাতুনকে (৩০) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শার্শার কেরালখালী গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ডালিম খাতুন কেরালখালী গ্রামের বিদ্যুৎ সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগকর্মী মিঠুন হোসেন ও তার স্ত্রী রওশন আরা বেগমের সঙ্গে বিএনপি সমর্থিত ডালিম খাতুনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রোববার ডালিম খাতুনকে বাড়ির সামনে পেয়ে বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মিঠুন ও তার স্ত্রী। এসময় ডালিম খাতুন অজ্ঞান হয়ে পড়লে বাড়ির পাশে ফেলে রেখে চলে যায় তারা। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএম/এআরএ/এবিএস