ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মধুমতি নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে আটক ৫

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মাগুরায় মহম্মদপুর উপজেলার ভোলানাথপুরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করা হয়েছে। এসময় একটি ড্রেজার মেশিন ও দুটি বলগেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনুর জামানের উপস্থিতিতে তাদের আটক করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মহম্মদপুরের পাশ দিয়ে প্রবাহিত মধুমতির নদীর ভোলানাথপুরে একটি চক্র অবৈধভাবে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে আটক করা হয় এবং এই সময় বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন, বলগেট জব্দ করা হয়।

মো. শাহনুর জামান বলেন, মধুমতির নদীর ভোলানাথপুর গ্রমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ ৫ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তরা সবাই মহম্মাদপুরের বাসিন্দা, এই সময় একটি ড্রেজার মেশিন এবং দুটি বলগেট জব্দ করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এমএস