পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশকে পুনরায় সংঘটিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।
রোববার (১ মার্চ) পলাশ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
সজ্ঞিত সাহা/আরএইচ/এমএস