ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ০৪ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহে স্বামী শরীফ মিয়াকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে। আহত স্বামী শরীফ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাসুমা আক্তার রূপগঞ্জ সদর ইউনিয়নের মহিলা দলের সাধারণ সম্পাদিকা। স্বামী শরীফ মিয়া একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও আহতের পারিবারিক সূত্র জানায়, ১২ বছর আগে পারিবারিক উপজেলার বাড়িয়াছনি এলাকার শরীফ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই এলাকার মাসুমা আক্তার। তাদের সংসারে একটি ছয় বছরের মেয়ে রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে শরীফ মিয়া ও মাসুমা আক্তারের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মাসুমা আক্তারের ভাগিনা বায়োজিদ, লিথুন, সোহাগ মিলে শরীফ মিয়ার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা রামদা দিয়ে তাকে কুপিয়ে পিঠে, মাথায় ও হাতে মারাত্মক জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পরে স্থানীয়রা শরীফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ মামলার প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হুদা/আরএইচ/এএসএম