ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিমন্ত্রীর পরিদর্শন: যথাসময়ে অফিসে না থাকায় তিন কর্মকর্তাকে বদলি

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৫ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকালে হঠাৎ পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নির্দিষ্ট সময়ে অফিসে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে না পাওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে৷

বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী৷ এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে ও অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে৷

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, বুধবার রাতেই সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. আকাশ/এফএ/এমএস