তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন, কারাগারে ৫
নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দিঘীরপাড় সংলগ্ন বালুর চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার পুর্ব খড়িবাড়ী এলাকার সাইফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম, মফিজ উদ্দিনের ছেলে আলিয়ার রহমান, মোহাম্মদ আলীর ছেলে তাইজুল ইসলাম, মশিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান ও নুর ইসলামের ছেলে আবদুল মান্নান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। তিনি জানান, পাথর উত্তোলনের সময় অভিযান চালিয়ে ওই ৫ জনকে উপজেলার টেপাখড়িবাড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমিরুল হক/কেএইচকে/এমএস