ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১১ মার্চ ২০২৬

‎মানিকগঞ্জে দেশি পোশাককে বিদেশি পণ্য বলে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎মঙ্গলবার (১০ মার্চ) রাতে শহরের তাজ বিপণী বিতান ও জেপি প্লাজায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

‎অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় তাজ বিপণী বিতানের বণিক ফ্যাশনকে ১০ হাজার টাকা এবং জেপি প্লাজার বিভা প্লাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বেশ কিছু কারণে অসঙ্গতি থাকায় দোকানগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. সজল আলী/এফএ/এমএস