২০ হাজার টাকার বিল দিতে না পেরে ৪ মাসের জেল, ডিসির উদ্যোগে মুক্তি
মাত্র ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় প্রায় চার মাস ধরে কারাগারে থাকা মঙ্গল দাস অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের বিশেষ প্রচেষ্টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
মঙ্গল দাস সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা বীরশা দাসের ছেলে।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আহিন শাকিল ভূঞা জানান, মঙ্গল দাস (হাজতি নং–৪৩৫৭/২৫) বিদ্যুৎ আইন, ২০১৮–এর ৪০ ধারায় গেল বছরের ১৮ ডিসেম্বর আটক হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে যান।
গত ২৩ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট সিলেট কারাগার পরিদর্শনে গেলে মঙ্গল দাসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় তিনি জানান, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তিনি কারাভোগ করছেন।
পরে জেলা ম্যাজিস্ট্রেট তাকে জামিন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আহিন শাকিল ভূঞা জানান, ডিসি স্যারের উদ্যোগেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তাও দেওয়া হয়েছে।
আহমেদ জামিল/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভুয়া রেশন কার্ড তৈরি করে অর্থ আত্মসাৎ করতেন ১১ পুলিশ সদস্য
- ২ জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি
- ৩ বিয়ের দিনই মেয়ে নিহত, হাসপাতালে এসে জ্ঞান হারালেন বাবা
- ৪ বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে চাল বিতরণ বন্ধ, খালি হাতে ফিরলেন দুস্থরা
- ৫ টঙ্গীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৪