ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাস-মাইক্রোবাস সংঘর্ষ

বিয়ের দিনই মেয়ে নিহত, হাসপাতালে এসে জ্ঞান হারালেন বাবা

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১২ মার্চ ২০২৬

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নববধূও রয়েছেন। নববধূর বাবা সালাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে জ্ঞান হারিয়ে ফেলেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে হাসপাতালে এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ১১ জন রয়েছেন। তারা বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন।

আরও পড়ুন: বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আটজন নিহত এবং একজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। পরে আহত ব্যক্তিও মারা যান।

নিহত নববধূর মামা নাসিমউদ্দিন বলেন, ‘আমার ভাগনির আজ বিয়ে হয়েছে। বিয়ে অনুষ্ঠান শেষে সবাই মাইক্রোবাসযোগ ফিরছিলেন। পথে নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হওয়ার খবর পেয়ে ছুটে এসে দেখতে পাই সে মৃত।’

আরিফুর রহমান/এসআর/জেআইএম