ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৩ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতো।

স্থানীয়রা জানান, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। এসময় হঠাৎ পাইলিংয়ের একটি ভারি পাইপ ছিঁড়ে গিয়ে সেখানে থাকা শিশু ইয়াছিনের ওপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান জানান, নিহত শিশুর বাবা নারায়ণগঞ্জের বাহিরে আছে। সে আসলে যে সিদ্ধান্ত দিবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে রাখা আছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এএসএম