ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৪ মার্চ ২০২৬

কুমিল্লায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সদর উপজেলা কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে এ ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন রায়চর গ্রামের আবদুল মালেক ভূঁইয়ার ছেলে। অভিযুক্ত আনিসুর রহমান ভূঁইয়া ঘটনার পর পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গ্যাসের চুলার রাইজার নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়ার ছুরিকাঘাতে বড় ভাই বিল্লাল হোসেন মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত আনিসুর রহমান পলাতক। তবে তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম