নড়িয়া পৌরসভার নির্বাচন ৪ আগস্ট
শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় আগামী ৪ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৯ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে।
নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করায় আগামী ৪ আগস্ট এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম, বিএনপির সৈয়দ মনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শহীদুল ইসলাম বাবু রাড়ি, মো. সাইদুজ্জামান ও আক্তার হোসেন।
ছগির হোসেন/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা