কসবায় গৃহবধূকে গলাকেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারভীন আক্তার পুতুল (৫০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের বগবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পুতুল বগাবাড়ি এলাকার তৌহিদ মিয়ার স্ত্রী। তিনি বাংলাদেশে সেনাবাহিনীতে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে দুর্বৃত্তরা বগাবাড়ি এলাকায় নিজ বাড়িতে ঢুকে পুতুলকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি