ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝড়ে পদ্মায় সিমেন্টবোঝাই তিন ট্রলারডুবি

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২০ মার্চ ২০২৬

শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে তিনটি সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলো কমপক্ষে ছয় হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন ট্রলার চালকরা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর দিকে রওনা হয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। তখন উত্তাল ঢেউ এড়াতে ট্রলারগুলো তীরে ভেড়ানোর চেষ্টা চালায় চালকরা। তবে ঢেউয়ের ধাক্কায় একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

বিষয়টি নিয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। চালকরা সাঁতরে তীরে উঠায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিধান মজুমদার অনি/আরএইচ/এএসএম