ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যোগদানের চারদিন পর শিবচর থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৯ মার্চ ২০২৬

মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র ৪ দিন পরই প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত মঙ্গলবার থেকে দায়িত্বপালন শুরু করেন আমির হোসেন সেরনিয়াবাত। তিনি শিবচর থানায় ইতোপূর্বে উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৪ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। মাত্র চার দিনের মধ্যেই শনিবার তাকে প্রত্যাহার করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, শিবচরের ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস