ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৪ এএম, ৩০ মার্চ ২০২৬

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) রাতে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এতে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, জুতার দোকানে প্রথমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করলেও আগুন বাড়তে থাকায় পরে শান্তিগঞ্জ উপজেলা থেকে আরেকটি ইউনিট যুক্ত হয়। সেই সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন। আগুনে জুতা, ইলেক্ট্রনিক পণ্যের দোকান ও ফার্মেসিসহ আটটি দোকান পুড়ে গেছে।

সুনামগঞ্জে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, প্রথমে জুতার দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ও আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে এক থেকে দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লিপসন আহমেদ/এমএন/এমএস