তিনঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রোববার দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও ভোরে যানবাহনের চাপ না থাকায় তেমন একটা সিরিয়াল তৈরি হয়নি দৌলতদিয়া প্রান্তে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৬টা ৪০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। এ রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে এবং সচল রয়েছে দুটি ফেরিঘাট।
রুবেলুর রহমান/আরএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ২ টানাবৃষ্টি-পাহাড়ি ঢলে ৬ গ্রাম প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি
- ৩ সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল
- ৪ মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ
- ৫ মুন্সিগঞ্জে বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ