ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু বিভাগের প্রধান

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে একজনের পরীক্ষার পর হাম শনাক্ত করা গেছে। বাকিগুলো শনাক্ত হয়নি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এবছর হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে পজেটিভ আছে একজন। হাম সন্দেহে মারা গেছে ২৯ জন। এ ২৯ জনের (নমুনা) টেস্ট করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।’

আরও পড়ুন:

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে জুনে: স্বাস্থ্যমন্ত্রী

আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে হাসপাতালের শিশু বিভাগের প্রধান বলেন, দুটি ওয়ার্ডের কর্নারে আলাদা করে (রোগীদের) আইসোলেশন করে রাখা হয়েছে। পরবর্তী সময়ে রোগী বাড়লে আমার সেটি দেখবো।

তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।

এসময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০-৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম

টাইমলাইন

  1. ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
  2. ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
  3. ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
  4. ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
  5. ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
  6. ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
  7. ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
  8. ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
  9. ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
  10. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
  11. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
  12. ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
  13. ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
  14. ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
  15. ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
  16. ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
  17. ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়