ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে এমপি নাছির চৌধুরীকে শিশির মনিরের চিঠি

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের ১০ দিন পরও সুনামগঞ্জ-২ আসনের সাধারণ মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার না পৌঁছানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে চিঠি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সোমবার (৩০ মার্চ) এই চিঠি পাঠানো হয়। তবে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির মনির মিডিয়া সেল থেকে চিঠিটি প্রচার করা হয়েছে।

চিঠিতে শিশির মনির উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত জরুরি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিঠির শেষাংশে মোহাম্মদ শিশির মনির ধন্যবাদ জ্ঞাপন করে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে এমপি নাছির চৌধুরীকে শিশির মনিরের চিঠি

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে ফোন দিলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, মোহাম্মদ শিশির মনির এই নির্বাচনি আসন থেকে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

লিপসন আহমেদ/কেএইচকে/এএসএম