হামের সংক্রমণ
মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
মানিকগঞ্জে হঠাৎ করেই উদ্বেগজনকভাবে বেড়েছে হামের সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংক্রমণ সামাল দিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে ১০ শয্যার পৃথক বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে আরও ৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৯ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সিংগাইর উপজেলা হাসপাতালে ৩ জন, ঘিওর উপজেলা হাসপাতালে ৩ জন, সাটুরিয়া উপজেলা হাসপাতালে ৫ জন, মানিকগঞ্জ সদর হাসপাতালে ১ জন, দৌলতপুর উপজেলা হাসপাতালে ৫ জন এবং হরিরামপুর উপজেলা হাসপাতালে ৩ জন রোগী হাতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন।
হামের প্রাদুর্ভাব নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তবে সচেতন থাকা জরুরি। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে, কোনোভাবেই অবহেলা করা যাবে না।
এদিকে, আক্রান্ত শিশুদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাসিন্দা রুবেল মিয়া জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে বাড়ি আসার পরদিন থেকেই তার এক বছরের ছেলের জ্বর শুরু হয়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরও জ্বর না কমায় এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার ছেলে হামে আক্রান্ত। তিনি জানান, শিশুটিকে জন্মের পর কয়েকটি টিকা দেওয়া হলেও সব টিকা সম্পন্ন করা হয়নি।
একইভাবে, আনজুম আরা নামের আরেক অভিভাবক জানান, তার ভাতিজা গত সাতদিন ধরে জ্বরে ভুগছিল। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে হাসপাতালে গেলে হামের সংক্রমণ ধরা পড়ে এবং তাকে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর জানান, হাসপাতালের শিশু বিভাগে মোট ৪৮টি শয্যা রয়েছে। হামের রোগী বাড়ায় সেখানে ১০টি শয্যার একটি আলাদা ইউনিট চালু করা হয়েছে।
তিনি বলেন, যেসব শিশু নিয়মিত টিকা পায়নি, তাদের মধ্যেই সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
মো. সজল আলী/কেএইচকে/এএসএম
টাইমলাইন
- ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
- ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
- ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
- ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
- ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
- ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
- ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
- ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
- ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
- ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
- ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
- ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
- ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
- ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
- ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
- ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
- ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
- ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
- ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
- ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়