ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে অবৈধভাবে মজুত ৫ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৮:২১ এএম, ০১ এপ্রিল ২০২৬

মেহেরপুর সদরের দক্ষিণ শালিকা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় আবু সুফিয়ান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বুধবার (১ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে বুড়িপোতা ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক আবু সুফিয়ান দক্ষিণ শালিকা গ্রামের সুরত আলীর ছেলে এবং ফারাবি ট্রেডার্সের স্বত্বাধিকারী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—আবু সুফিয়ান অবৈধভাবে ডিজেল মজুত করে তা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন। তবে অভিযানের সময় তিনি জ্বালানি মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ডিজেল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জ্বালানি তেলের অবৈধ মজুত ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

আসিফ ইকবাল/কেএইচকে/জেআইএম