ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০১ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত প্রায় ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জড়িত দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোদনাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।

সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা

এ বিষয়ে সহকারী কমিশনার রাশেদ খান বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে ওই অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত হিসেবে পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতে জড়িত মো. সিফাত নামে একজনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ তেল মজুতের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানারও করা হয়েছে।

এদিকে একই দিন বিকেলে মেঘনা ডিপু সংলগ্ন এস ও রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে নাসির নামক একজনকে ৩ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানা গেছে।

মো. আকাশ/কেএইচকে/জেআইএম