ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত
ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই নিহত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে মধুখালীর নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে যমজ দুটি শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত পরবর্তীতে জানানো সম্ভব হবে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ২ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৩ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৪ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু
- ৫ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু