ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:১০ পিএম, ০১ এপ্রিল ২০২৬

রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) কলেজ প্রশাসন বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উপযাপন করে।

সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। উদ্বোধনের পর বেলুন, ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কলেজের বিভিন্ন সহঃশিক্ষামূলক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এবং উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এএসএম