ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে ১৭২৭ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের কাজীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ১ হাজার ৭২৭ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে উপজেলার সোনামুখী বাজার এলাকার ‘মেসার্স এসআর ফুয়েল ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জে ১৭২৭ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি জাগো নিউজকে জানান, অবৈধভাবে দোকানে মজুত করা ৫টি ড্রামে এক হাজার ৩৩ লিটার পেট্রোল ও ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

এসময় দোকান মালিক শাহা আলম জ্বালানি মজুতের কোনো কাগজপত্র দেখাতে না পেরে অপরাধ স্বীকার করেন। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। কিন্তু তাৎক্ষণিক অভিযুক্ত শাহা আলম দণ্ডের অর্থ প্রদান ও ভবিষ্যতে এমন অন্যায় করবে না বলে মুচলেকা দেন।

এম এ মালেক/কেএইচকে/জেআইএম