ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি লিয়াকত আলী, সম্পাদক জসিম উদ্দিন
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু সভাপতি ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সহ-সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী ও অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল হোসাইন শামীম, অডিট সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট শেখ মো. সেলিমুজ্জামান রুকু, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ছরোয়ার হোসেন, ক্রীড়া, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান, প্রচার-প্রকাশনা সম্পাদক হয়েছেন বিদ্যুৎ অ্যাডভোকেট কুমার চৌধুরী, তথ্য ও প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোহা. মাসুম মিয়া।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর , অ্যাডভোকেট মো. এনায়েত হোসেন, অ্যাডভোকেট মো. আবু নাঈম জুয়েল ও মো. রকিবুল ইসলাম বিশ্বাস পেয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার দ্বীনেশ চন্দ্র দাস এবং সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গাজী শাহাদুজ্জামান লিটন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গাজী শাহাদুজ্জামান লিটন জাগো নিউজকে বলেন, মোট ৩২৪ জন ভোটারের মধ্যে ৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। পরে রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম